অবশেষে সায়ন্তিকাদের শপথের অনুমতি, শর্তও

0
162
biman
biman

বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কয়েক ঘণ্টার মধ্যে সুর নরম রাজভবনের।

জেতার একমাস পর তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা, রেয়াতদের শপথের অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে শর্ত জুড়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নন, শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে ডেপুটি স্পিকার না থাকলে কি হবে তা অবশ্য স্পষ্ট করেনি রাজভবন। এর আগে হঠাৎ করেই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শুক্রবার শপথ নিয়ে সব সিদ্ধান্ত জানানো হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাম না করে রাজ্যপালকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ যদি ভাবেন তাঁরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের ওপর নির্ভর করে না। বাইট: বিমান