অভয়া পরিক্রমার মিনিডোর আটকাতেই ধুন্ধুমার চাদনি চকে

0
151
জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা কর্মসূচি শুরুর আগেই ধুন্ধুমার চাঁদনি চকে। অনুমতি নেই এই দাবিতে চাঁদনি চকে অভয়া পরিক্রমার ৩টি মিনিডোর আটকে দেয় পুলিশ।
চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। ধস্তাধস্তিতে এক মহিলা পুলিশকর্মীর হাতে লাগে। মহিলা ওই পুলিশকর্মীকে কাঁদতেও দেখা যায়। শেষমেশ মিনিডোরগুলোকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। মঙ্গলবার অভয়া পরিক্রমা কর্মসূচি নিয়েছিলেন আন্দোলকারী জুনিয়র চিকিৎসকরা। মিনিডোর করে আর জি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে পুজো মণ্ডপে ঘুরবেন তারা। সেইমত মিনিডোর নিয়ে যাওয়া হচ্ছিল ধর্মতলার অনশন মঞ্চে। কিন্তু চাঁদনি চকে মিনিডোর আটকাতেই যষ্ঠীর দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছেন পুলিশের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মাইক, ব্যানার ব্যবহার করা যাবে না। সেইমত মাইক, ব্যানার খুলে নেওয়া হয়েছে, তারপরেও পুলিশ মিনিডোর আটকে দিয়েছে।