
অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। শনিবারই অরিন্দম শীলের বিরুদ্ধে নারীনিগ্রহের একাধিক অভিযোগের কারণে ডিরেক্টর্স গিল্ড তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে।
এবার ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে পুলিশ। বেশকিছুদিন আগে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলা কমিশনের কাছে প্রথম অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তাঁকে কোলে বসিয়ে যৌন হেনস্থা করেন পরিচালক। এরপরেই ওই অভিনেত্রী মহিলা কমিশনের দ্বারস্থ হন। তাঁর দাবি সেদিনের ঘটনার একাধিক সাক্ষী রয়েছে। যদিও অরিন্দম শীলের দাবি তিনি অভিনেত্রীর সঙ্গে কিছুই করেননি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। যার জন্য তিনি দুঃখিত। তাঁর পাল্টা অভিযোগ মহিলা কমিশন তাঁকে ক্ষমা চেয়ে চিঠি দিতে বলেছিলেন। তাঁরে লেখা অনিচ্ছাকৃত শব্দটি মুছে দিতে বলা হয়। ডিরেক্টর্স গিল্ড-র বিরুদ্ধে অরিন্দম শীলের অভিযোগ তাঁকে কিছু না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই নির্দেশ চাপিয়ে দেওয়া হয়েছে।








