অভিযুক্ত অধ্যক্ষকে কেন বুক দিয়ে আগলানোর চেষ্টা, বিস্ফোরক শান্তনু

0
148
bisforok santanu sen
bisforok santanu sen

যে অধ্যক্ষকে নিয়ে এত ঝড়, তাকে কেন বুক দিয়ে আটকানোর চেষ্টা। সন্দীপ ঘোষকে নিয়ে এবার কার্যত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন শান্তনু সেন।

তৃণমূলের মুখপাত্র-র পদ খুইয়ে চড়া সুর শান্তনু সেনের। প্রয়োজনে সিবিআই প্রিন্সিপালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। আরজি কর মেডিক্যালে গিয়ে এমনই মন্তব্য করেছেন আর জি করের প্রাক্তনী তথা তৃণমূল নেতা শান্তনু সেন। আরজি কর থেকে ইস্তফার পর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রীই। বুধবার তাণ্ডবের ঘটনায় জড়িতদের ধরতে ডেডলাইনও বেধে দিয়েছেন শান্তনু সেন। মাইক হাতে তিনি বলতে থাকেন যাঁরা আন্দালন করছেন তাঁদের সলিডারিটি জানাতেই হাসপাতালে এসেছেন। যাঁরা তাণ্ডব চালিয়ে, হাসপাতালের সম্পত্তি নষ্ট করেছে তাদের শাস্তিরও দাবি তুলেছেন। শান্তনু সেন নিজেকে আর জি কর মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে এসেছেন বলেও জানিয়েছেন।