
লগ্নজিতাকে হেনস্থায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা মেহেবুব মল্লিক চুলের চোরাচালানকারী। দাবি করেছে বিজেপি।
দলের নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেছেন এই মেহেবুব মণ্ডল চিনে জেলও খেটেছেন। তাঁর নেতৃত্বে শিল্পী লগ্নজিতাকে জাগো মা গান বন্ধ করতে বলেন। শুধু তাই নয় শিল্পীকে মারধর করার চেষ্টা করা হয় বলে অভিযোগ শঙ্কুদেবের। তাঁর আরও অভিযোগ ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হক লগ্নজিতা এবং তাঁর টিমকে রাত ৩টে পর্যন্ত থানায় বসিয়ে রাখেন। কেস সেটিং করার জন্য চাপ দেন।
পরে শুধুমাত্র জেনারেল ডায়েরি নিয়ে ছেড়ে দেন। শঙ্কুদেব পণ্ডা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশকে ৪৮ ঘন্টার ডেডলাইনও বেধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।





