অভিযুক্ত-র জনস্বার্থ মামলায় নাক গলানোর জায়গা নেই: সুখেন্দু

0
159

অভিযুক্তর কোনও জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই। সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের আবেদন খারিজ হতেই আবারও পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।

অন্যদিকে অধীর চৌধুরির বক্তব্য এটা প্রত্যাশাই ছিল। কেন সুপ্রিম কোর্ট অপরাধীর কথা শুনতে যাবে। সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের আর্জি খারিজ হতে সুখেন্দু শেখর যে পোস্ট করেছেন তাতে সন্দীপ ঘোষের নাম নেননি। ঘোষ বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবারের পোস্টে তিনি লিখেছেন সুপ্রিম কোর্ট সিবিআই হেফাজতে থাকা ঘোষের আবেদন খারিজ করেছে। জনস্বার্থ মামলায় নাক গলানোর অধিকার থাকে না অভিযুক্তর। এই প্রথম নয় চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই নাগাড়ে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। বুধবার চিকিৎসকদের আলো নিভিয়ে রাত দখলের কর্মসূচির দিনও পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। লিখেছিলেন রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়ে পোস্ট করেছিলেন তিনি। সুন্দীপ ঘোষের গ্রেফতারির দিন সোমবার মিডল স্ট্যাম্প উড়ে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। তারও আগে ১৪ অগাস্ট রাতদখলের কর্মসূচিকে সমর্থন জানিয়ে নিজেও অবস্থানে বসেছিলেন। অন্যদিকে অধীর চৌধুরি বলেছেন মৃতদেহ বিক্রির টাকা, অনেক দুর্নীতির টাকা রয়েছে সন্দীপ ঘোষের। পিছনে রাজ্য সরকারও রয়েছে তাই চেষ্টা করে দেখছেন। এরাজ্যে মানুষ তো আগেই চিহ্নিত করেছেন এঁরা অপরাধী। বাইট: অধীর