সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তেমনই। হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভকর্মসূচির আয়োজন করা হয়েছিল। থানায় ডেপুটেশন দেওয়ার কথা ছিল। সেখানে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। কালো পতাকা দেখানো হয়। সেই সময় মারধরের অভিযোগ ওঠে। রাস্তায় শুয়ে পড়েন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাঁর মাথায় লাগে বলে অভিযোগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাখেন তৃণমূল কর্মীরা। এরপর কেন্দ্রীয় বাহিনী গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করে।
গ্রাম থেকে শহর
News & Much More
