
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছকের ঘটনা টেনে শুভেন্দু অধিকারীকে বক্তব্য তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের তারাপীঠের জনসভায় মুখ্যমন্ত্রী বলেছেন,ভোট চলাকালীন বিজেপির এক গদ্দার বলল, বোমা ফাটাব।
আরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে। অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি। ধরে ফেলেছি আমরা। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, অভিষেকের বাড়ি পর্যন্ত রেইকি করেছে।ফেসটাইমে ফোন করেছিল। বলেছে, আপকা সাথ বাত করনা চাহতে হ্যায়।দেখা করলেই গুলি করে দিত। তৃণমূল কংগ্রেস নেত্রীর কথায়,বিজেপির বিরুদ্ধে যারাই লড়াই করবে,হয় তাদের জেলে ঢোকাবে,না হয় খুন করবে। একই প্রসঙ্গে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে এক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কত কিছুই তো করল, আমায় দমাতে পারেনি। মাথা নিচু করাতে পারেনি। ইডি, সিবিআই। আর এখন তো প্রাণে মারারও চক্রান্ত হচ্ছে।
