অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে পঞ্চম দিনের মাথায় এসআইআর-র বিরুদ্ধে ধর্না -অবস্থান তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলের কিছু পর ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বক্তৃতা শেষ করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী রাস্তায় রাত জাগছেন, কিন্তু তাঁর বয়স হয়েছে, সেই দিকেই নজর দিয়ে আগামীতে লড়াইয়ের জন্য আপাতত যেন ধর্না তুলে নেন দলনেত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More







