অভিষেকের এনকাউন্টার, অসহায় ফিরহাদ 

0
159
ABHISHEK ER ENCOUNTER ASOHAY FIRHAD
ABHISHEK ER ENCOUNTER ASOHAY FIRHAD
নির্ভয়াকাণ্ডের তুলনায় চলে আসছে আর জি করের ঘটনা। অবস্থা এমন দোষীদের এনকাউন্টার করে মেরে ফেরার নিদান দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করে মেরে দেওয়া সম্ভব। আরজি করকাণ্ডে উত্তাল পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেছেন কেন অপরাধীর বিচারের জন্য ৫-৭ বছর ধরে ট্রায়াল চালানো হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন অপরাধীকে জেলে রাখতে যদি দিনে ২ শো টাকা খরচ হয়, তবে মাসে ৬ হাজার টাকা খরচ পড়ে। বছরে ৭৩ হাজার টাকা। পাঁচ বছর আন্ডার ট্রায়াল থাকলে সাড়ে তিন লাখ টাকা খরচা এবং সেটা ৭ বছর ধরে চললে ৫ লাখ টাকা খরচা হয় এই টাকাতে ৩টে গরিব মানুষের বাড়ি তৈরি হয়ে যেতে পারে। তাঁর দাবি পারিপাশ্বিক প্রমাণ, তথ্য যদি অভিযুক্তর বিরুদ্ধে থাকে তবে তো ৭ দিনের মধ্যেই বিচার সম্ভব। রাতের বেলায় হাসপাতালে মানুষের অবাধ ঘেরাফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কী কারণে একজন সিভিক ভলান্টিযার হাসপাতালের ভিতরে ঢুকবে। এব্যাপারে আরও কঠোর হওয়া প্রয়োজন। প্রশাসনকে আরও কঠোর হতে হবে। বাইট: অভিষেক। যদিও অভিষেকের দাবির সমর্থন নেই মেয়র ফিরহাদের। তিনি চান অভিযুক্তকে ফাস্ট ট্রাক কোর্টে বিচার করে দ্রুত শাস্তি দিতে। তার কথায় এরাজ্যে উত্তরপ্রদেশের মত হাতে হাতকড়া পরিয়ে এনকাউন্টার করা সম্ভব নয়। বাইট: ফিরহাদ