
দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যখন যোগী আদিত্যনাথের মডেল চাইছেন শুভেন্দু অধিকারী। তখন বিজেপিকে অপরাজিতা বিল মনে করাল তৃণমূল।
দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার একটি ভিডিও ক্লিপিং পোস্ট করেছে তৃণমূল। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন ধর্ষণের ঘটনা আটকাতে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য রাজ্য সরকার অপরাজিতা বিল মন্ত্রিসভা, বিধানসভায় পাস করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।
কিন্তু এক বছর পরেও সেই বিলে অনুমোদন মেলেনি। তাই বিজেপির মুখে নারী সুরক্ষার বুলি মানায় না।
