অভিষেক নামে পোস্ট, ব্রাত্য-র রোষে তৃণমূলের শিক্ষক নেতা!

0
214
BIDHAN SHOBHA A NEET NINDA PROSTAB FER JOINT FERANOR DABI BRATYA R
BIDHAN SHOBHA A NEET NINDA PROSTAB FER JOINT FERANOR DABI BRATYA R

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্ট করে শিক্ষামন্ত্রীর রোষে পদ খুইয়েছেন। পদ খুইয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মইদুল ইসলাম।

আর জি করকাণ্ডের আবহে জহর সরকার যখন পদত্যাগ করেছেন সেই সময় সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় একধিক পোস্ট করা হয়েছিল।

সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলিষ্ট ভূমিকায় দেখতে চেয়ে পোস্ট করেছিলেন। অভিযোগ এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোন করে ক্ষোভপ্রকাশ করেন। অভিযোগ ফোন করে হুঁশিয়ারি দিয়ে ব্রাত্য বসু বলেছিলেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পোস্ট করা হয়েছে। শুধু সেই শিক্ষক নেতাকেই নয়, শাসকদলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সহ সভাপতিকেও একইরকমভাবে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ ব্রাত্য বসু। শাসক দলের শিক্ষক নেতা মইদুল ইসলামকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলর ফর স্কুল স্পোর্টস গেমস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাম কনভেনর পদে সরিয়ে দেওয়া হয়েছে।