গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk অভিষেক-রুজিরার মামলায় রায়দান স্থগিত

    অভিষেক-রুজিরার মামলায় রায়দান স্থগিত

    0
    130
    Judgment in Abhishek Rujira case postponed
    Judgment in Abhishek Rujira case postponed

    ইডির তলবকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

    শীর্ষ আদালত রায় ঘোষণা না করা পর্যন্ত বহাল থাকছে অন্তর্বর্তী নির্দেশই। রাজ্যে কয়লা কেলেঙ্কারি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল ইডি। তাঁর স্ত্রীকেও ডেকে পাঠানো হয়েছিল দিল্লির প্রবর্তন ভবনে। কলকাতায় দফতর থাকার পরও কেন কলকাতা ছেড়ে দিল্লিতে তলব করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।এর আগে অন্তর্বর্তী নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছিল, তদন্তের প্রয়োজনে দিল্লিতে নয়, কলকাতাতেই ডাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও প্রয়োজন হলে কলকাতায় ইডির অফিসেই তলব করতে হবে। মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম অভিযোগ ছিল, তদন্তের নামে বার বার কলকাতা থেকে দিল্লিতে ডেকে হেনস্থা করা হচ্ছে। যদিও ইডির তরফে আগে যুক্তি দেখানো হয়েছিল, যেহেতু অভিষেকবন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, সেক্ষেত্রে দিল্লিতে তাঁর ঠিকানা থাকার কথা। তবে ইডির সেই যুক্তি ধোপে টেকেনি আদালতে। অন্তর্বর্তী নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই গিয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল প্রয়োজন হলে দিল্লিতে নয়, কলকাতার অফিসেই ডাকতে হবে তাদের।