গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk অভীকে অতিষ্ট, স্বাস্থ্যভবনে চিঠি ডিন-র

    অভীকে অতিষ্ট, স্বাস্থ্যভবনে চিঠি ডিন-র

    0
    161
    আর জি করের চিকিৎসক খুনের দিন এসএসকেএম হাসপাতালে যান নি পিজিটি অভীক দে। অভিযোগ জানিয়েছে স্বাস্থ্যভবনে চিঠি দিয়েছেন এসএসকেএমের ডিন।
    অভীক দে-র বেনিয়নের কার্যত অতিষ্ট এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন এসএসকেএমের ডিন। ওই চিঠি অনুসাবে আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের দিন ৮ তারিখ এসএসকেএমে আসেননি অভীক দে। অথচ ঠিক তার পরদিন আর জি করে ক্রাইম সিনে ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে অভীককে। নিজের ডিপার্টমেন্ট, নিজের ইউনিট, এমনকী এসএসকেএন কর্তৃপক্ষ কারও থেকেই লম্বা ছুটির অনুমতি নেননি অভীক দে। অথচ তিনি আসেননি। যদিও ছিলেন কলকাতাতেই। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দেকে রবিবারই ম্যারাগন জেরা করেন সিবিআইয়ের গোয়েন্দারা। ওই চিঠিতে ডিন আরও জানিয়েছেন ২০ ফেব্রুয়ারি পিজিটি হিসেবে যোগ দিলেও এখনও রাজ্য স্বাহ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফরমালিটি পূরণ করেননি তিনি। এনএমসি-র নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালের বায়োমেট্রিক হাজিরায় নথিভুক্ত করাননি অভীক। ডিন অফিস থেকে নিজের পরিচয়পত্রও সংগ্রহ করেননি তিনি। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে দেওয়া চিঠিতে একের পর এক অভিযোগ করেছেন এসএসকেএনের ডিন।