গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Video News অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় বাদ, নির্দেশ হাইকোর্টের

    অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় বাদ, নির্দেশ হাইকোর্টের

    0
    184

    দাগি বা চিহ্নিত অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। সোমবার এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি নিয়ে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্র বাতিল করতে হবে। বস্তুত, হাইকোর্ট স্পষ্টতই জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। একই সঙ্গে ৩০ মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখেই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর।