
অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমীতে ৫০০ বছর পর প্রথমবার রামমন্দিরে রাম চন্দ্রের জন্মোৎসব পালন করা হয়েছে। তাই অযোধ্যায় নেমেছে ভক্তের ঢল।
ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক সকাল ১১টা ৫৮ থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত রামলালার কপাল উজ্জ্বল হয়েছে সূর্য তিলকে।ইতিমধ্যেই সূর্য তিলকের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন। আইআইটি রুরকির বিজ্ঞানীরা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপটো-মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন। দুপুর ১২টার একটু আগে মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো পড়ে তা ঠিক ৯০ ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়েছে। নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা হয়েছিল। এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হয়েছে।এরপরে এটি পিতলের নলের সাহায্যে আবার ৯০ ডিগ্রিতে প্রতিফলিত করানো হয়েছে। এই সূর্য তিলকের মাপ ৭৫ মিমি।উল্লেখ্য রামায়ণ মতে শ্রী রামচন্দ্র সূর্যবংশে জন্ম নেন।পরবর্তীকালে রাজা রঘুর নামানুসারে রঘুবংশ নামেও পরিচিত ছিলেন দশরথের বংশধরেররা। আর সেই কারণেই রামনবমীতে রামলালার কপালে শোভা পেয়েছে বিশেষ সূর্য তিলক।এদিকে,ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ১৯ এপ্রিল পর্যন্ত অযোধ্যায় রামমন্দিরে ভিআইপিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।









