অরিজিতের কনসার্টে বাবার কল

0
180
ছবি সৌজন্যে : এক্স

সবচেয়ে বড় সংগীত তারকা হয়েও সাধারন মানুষের মতোই জীবনযাপনে অভ্যস্ত যে মানুষটি, তিনি অরিজিত সিং।পরিবারের সঙ্গে এখনও সেই আগের অরিজিৎ হয়েই রয়ে গেছেন।

 পাড়া প্রতিবেশিদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে রাস্তায় স্কুটি নিয়ে ঘুরে বেড়ানো, তার সাধারন জীবনে মুগ্ধ থাকেন তাঁর ফ্যান ফলোয়াররা।বাবা-মা-স্ত্রী ও পরিবারের প্রতি তাঁর দায়িত্ববোধ, সকলের নজর কাড়ে।এবার নতুন করে সবাইকে মুগ্ধ করলেন গায়ক অরিজিত সিং।ব্যস্ততা যতই থাকুক,পরিবারের প্রাধান্য সবার আগে। আবারও তেমন এক দৃষ্টান্ত দেখালেন গায়ক।চণ্ডীগড়ের একটি কনসার্টে অরিজিতের আচরণে রীতিমতো মুগ্ধ হাজারও শ্রোতা ফ্যান।কনসার্টে গান গাইতে গাইতেই বাবার ফোন আসে অরিজিতের ফোনে।ভিডিও কল।সেই কলটা ধরেন তিনি।বাবাকে দেখান সকলকে।উপস্থিত দর্শকদেরও ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখান বাবাকে।ফোন কেটে বলেন, ভিডিও কলে আমার বাবা।চমৎকার এই অংশটিই অনেকে রেকর্ড করেছেন। ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।অনেকেই তাঁর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শও দিয়েছেন। বলেছেন, যে পরিস্থিতিতে, যেখানেই থাকুন না কেন, বাবা-মায়ের ফোন উপেক্ষা করা ঠিক নয়।বাবা-মার প্রতি অরিজিতের ভালোবাসা সবারই জানা।মা অদিতি সিংয়ের গান শেখার সঙ্গে তাঁর সাধনা শুরু হয়েছিল। মায়ের সঙ্গে অরিজিৎ যেতেন গানের স্কুলে। কোভিডের সময় মাতৃহারা হয়েছিলেন গায়ক। তবে বাবা বেঁচে আছেন।

তিনি এখন একাই থাকেন জিয়াগঞ্জে।সময় পেলেই বাড়ি চলে যান। বাবাকে সময় দেন। ক্যারিয়ারের হাজার ব্যস্ততার মাঝেও বাবার প্রতি দায়িত্ব পালনে একবিন্দু ছাড় দেন না অরিজিৎ সিং।