২ আগে গ্রেফতার হয়েছে ভাই স্বরূপ বিশ্বাস, এরইমধ্যে সোমবার মেসিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছে পুলিশ। জানা গিয়েছে বারবার বেল বাজালেও কেউ দরজাই খোলেনি। এরপর অরূপ বিশ্বাসের বাড়ির দরজাতেই নোটিস সাঁটিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল ১১টায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার হাজিরা দিতে বলা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন অরূপ বিশ্বাস।
গ্রাম থেকে শহর
News & Much More
