গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata অর্জুনকে সিআইডি তলব, তৃণমূলকে নিশানা শুভেন্দুর 

    অর্জুনকে সিআইডি তলব, তৃণমূলকে নিশানা শুভেন্দুর 

    0
    145

    নৈহাটি বিধানসভা উপনির্বাচনের আগে ১২ নভেম্বর বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। আগামী ১৩ নভেম্বর নৈহাটি-সহ রাজ্যের ছ’টি বিধানসভা আসনের উপনির্বাচন।

    তার আগে ১১ নভেম্বর সন্ধ্যায় শেষ হবে প্রচারপর্ব। প্রচারপর্ব মেটার পরের দিন চার বছরের পুরনো একটি আর্থিক দুর্নীতির মামলায় সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুনকে। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ভাটপাড়া লাগোয়া নৈহাটিতে ভোটের আগের দিন অর্জুনকে তলব করা হয়েছে। অন্যদিকে, সিআইডির তলব প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন বলেছেন, তাঁকে ভয় দেখাবে বলে সিআইডি ডেকেছে।

    কিন্তু অর্জুন সিং ভয় পায় না। তবে তলবে সাড়া দিয়ে তিনি ১২ নভেম্বর ভবানী ভবনে সিআইডির সদর দফতরে হাজির হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি অর্জুন।

    ছবি  সৌজন্যে : নিজস্ব