অর্পণা-স্বস্তিকাদের মিছিলে সাধারণরাও, পথে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা

0
459
APARNA SWASTIKA RAMKRISHNA MISSION ER PRAKTONI MICHIL
APARNA SWASTIKA RAMKRISHNA MISSION ER PRAKTONI MICHIL

সেলিব্রিটি থেকে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা, রবিবারের দুপুরে রাজপথের দখল নিল প্রতিবাদীরা। আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে জোরালো হচ্ছে প্রতিবাদ।

নির্যাতিতার বিচারের দাবিতে নাগরিক সমাজের মিছিলে ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, উষসী চক্রবর্তীরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিচ্ছিল প্ল্যাকার্ডে যেমন লেখা হয়েছে শেষ না দেখে ছাড়বো না। দাবি একটাই নির্যাতিতার বিচার চাই। নাগরিক সমাজের মিছিলে ছিলেন আর জি করের জুনিয়র ডাক্তাররাও। অপর্ণা সেন থেকে স্বস্তিকা, সোহিনা, লগ্নজিতা প্রত্যেকেই বলছেন সত্য যেন ধামাচাপা না পড়ে। আর কতদিন অপেক্ষা করতে হবে, প্রশ্নও তুলেছেন তাঁরা। এদিকে নির্যাতিতার বিচারের দাবিতে গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত মৌন মিছিল করেছেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। রামকৃষ্ণ মিশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের এই মিছিলে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। বিচার চেয়ে পথে ছিলেন সেন্ট জনস ডায়োসেশনের প্রাক্তনীরাও। ভবানীপুর থেকে এক্সাইড মোড় পর্যন্ত মিছিল করেছেন তাঁরা।