অশান্ত মণিপুরে ঘরছাড়া ২০০ জন মেইতেই গ্রামবাসী

0
174
MEITEI HOMELESS
MEITEI HOMELESS
লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই অশান্ত মণিপুরে ঘরছাড়া হয়েছেন ২০০ জন মেইতেই গ্রামবাসী। অসম সীমানা সংলগ্ন জিরিবাম জেলায় মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে নতুন করে মৃত্যুর পাশাপাশি ঘরছাড়ার ঘটনা শুরু হয়েছে।
কুকি জঙ্গিদের হামলার মুখে ঘরছাড়া মেইতেই গ্রামবাসীদের ঠাঁই হয়েছে স্থানীয় জিকি স্পোর্টস কমপ্লেক্সের ত্রাণশিবিরে। জিরিবাম জেলার একাধিক গ্রামে সন্দেহভাজন কুকি জঙ্গিরা মেইতেইদের বহু বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। কুকিদের উপর পাল্টা হামলা এবং বাড়িঘর পোড়ানোর অভিযোগ উঠেছে মেইতেই সংগঠন আরাম্বাই টেঙ্গলের সদস্যদের বিরুদ্ধে। ইতিমধ্যে একজনের গলা কাটাদেহ উদ্ধার হয়েছে ফাইজল পুঞ্জির জঙ্গল থেকে। ওই এলাকায় কুকি সম্প্রদায়ে বসতি থাকায় খুনের ঘটনায় জনজাতিদের অভিযুক্ত করে উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে। ভোটের আগে জমা নেওযা লাইসেন্সধারী আগ্নেযাস্ত্র ফিরিয়ে দেওযার দাবি জানিয়েছে তারা। পরে জিরিবাম শহর-সহ পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় ২৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।