অশোক সাউ খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত জাসুস

0
262
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সানোয়ার আলী ওরফে জাসুসকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক খুনের বাকি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাসুসের নাম জানতে পারেন তদন্তকারীরা। জাসুস এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে দাবি। এর পর থেকেই সানোয়ারের খোঁজে নামে জগদ্দল থানার পুলিশ। তবে খুনের পর থেকে ছদ্মবেশে বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল জাসুস। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে, জাসুস বেলঘরিয়ার প্রবর্তক জুট মিল এলাকায় রয়েছে। খবর পেতেই অভিযান চালায় পুলিশ।
তৃণমূল নেতা খুনের ২৮ দিনের মাথায় গ্রেফতার করা হয় তাকে। ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের দিনে খুন হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওর্য়াডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক।