অশ্লীল ভিডিওকাণ্ডে দেবগৌড়াকে জড়াবেন না : কুমারস্বামী

0
196
Do not implicate Deve Gowda in obscene video scandal Kumaraswamy
Do not implicate Deve Gowda in obscene video scandal Kumaraswamy

অশ্লীল ভিডিওকাণ্ডে অভিযুক্ত ভাইপো প্রোজ্জ্বল রেভান্নার ঘটনার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াকে জড়াবেন না।এমনই আবেদন জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী।ভোটের আবহে কর্নাটকে অশ্লীল ভিডিয়োকাণ্ড নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। 

ভাইপো তথা হাসানের বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্নার কাণ্ডে পরিবার নিয়ে কথা উঠতেই সোমবার  এইচডি কুমারস্বামী বলেছেন, কেউ যদি অপরাধী হয় তাঁকে ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না। যদি ঘটনা সত্যি হয় তবে প্রোজ্জ্বল রেভান্নাকে শাস্তি পেতেই হবে। সত্যিটা সামনে আসতে দিন। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। পাশাপাশি ওই অশ্লীল ভিডিওতে পরিবারের সদস্যদের নাম না জড়ানোর আবেদন জানিয়ে এইচডি কুমারস্বামী বলেছেন, তাঁকে এবং এইচডি দেবেগৌড়ার নাম এই ঘটনার সঙ্গে দয়া করে জড়াবেন না। তাঁরা মহিলাদের সম্মান করেন।এছাড়াও তাঁরা এই ঘটনার কথা সদ্য জানতে পেরেছেন। আগে যদি এই ঘটনার কথা জানতে পারতেন তবে অবশ্যই ব্যবস্থা নিতেন। ওই ভিডিওর সমাজে তাদের পরিবারের সম্মানহানি করছে।