অশ্লীল ভিডিও: দেশ ছাড়লেন দেবগৌড়া-পৌত্র 

0
265
Porn Videos Acting Government  Bepatta Deve Gowda Grandson
Porn Videos Acting Government Bepatta Deve Gowda Grandson
অশ্লীল ভিডিও মামলা নিয়ে কর্নাটক সরকার তৎপর হতেই দেশ ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দলের (সেকুলার) প্রধান এইচডি দেবগৌড়ার পৌত্র বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।ইতিমধ্যে প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।
সূত্রের খবর, প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অশ্লীল ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে কর্নাটক সরকার। একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে বলেও খবর।জানা গিয়েছে, রবিবার সকালেই বেঙ্গালুরু ছেড়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হয়েছেন প্রোজ্জ্বল রেভান্না। আর এই ঘটনাকে কেন্দ্রে দলের প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে বসে জেডি(এস)-এর নেতৃত্বরা। এদিকে, এই ঘটনায় জেডিএস ও বিজেপি দুই দলের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেডিএসের তরফে অভিযোগ করা হয়েছে, রেভান্নার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এই ভিডিওতে ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে প্রোজ্জ্বল রেভান্নার মুখ ব্যবহার করা হয়েছে।   কর্নাটকের হাসনের বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্না। এবারের প্রার্থীও হয়েছেন ওই কেন্দ্র থেকে। প্রথম দফার ভোটের আগে হাসন কেন্দ্রে বেশ কয়েকটি অশ্লীল ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।