অষ্টমীতে রাজ্যজুড়ে গতির বলি ৪

0
280
অষ্টমীর রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা, মা ও মেয়ের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে।
পুলিশ সূত্রে খবর, মৃতরা সম্পর্কে বাবা, মা ও মেয়ে। মৃতেরা রেজিনগরের দাদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, নবমীর রাতে ঠাকুর দেখে রেজিনগর থেকে দাদপুরের দিকে জাতীয় সড়কের উপর বাইকে ফিরছিলেন একই পরিবারের ৩ সদস্য। সেই সময় পিছন থেকে সজোরে এসে বাস ধাক্কা মারে। ঘটনাস্থলের মৃত্যু হয় এক জনের। ৩ জনকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁদের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে আসানসোলে অষ্টমীর দিন রাতে বাইক নিয়ে
ঠাকুর দেখতে বেরিয়ে চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছে এক যুবকের। ঘটনায় আহত হয়েছেন একজন।
ছবি  সৌজন্যে : নিজস্ব