গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata অষ্টম বাণিজ্য সম্মেলনের প্রাপ্তি সাড়ে ৪ লাখ কোটি

    অষ্টম বাণিজ্য সম্মেলনের প্রাপ্তি সাড়ে ৪ লাখ কোটি

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অষ্টম বাণিজ্য সম্মেলনে সাড়ে ৪ লাখ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। সম্মেলনের সমাপ্তি ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এছাড়াও শিল্পপতি মুকেশ আম্বানি ১ লাখ কোটির বিনিয়োগের প্রস্তাব করেছেন। তাঁর কথায় বাণিজ্য সম্মেলনের প্রথম দিন বুধবার শিল্পপতিরা যে সব অঙ্গীকার করেছেন তা এখনই হিসেবে ধরা হয়নি। মুকেশ আম্বানি নিজেই ১ লাখ কোটির বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। এছাড়াও মুকেশজি ও সজ্জন জিন্দলের সঙ্গে তাঁর আলাদা কথা হয়েছে। সজ্জন জিন্দল আরও একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কথা জানিয়েছেন। অন্ডালে বিমানবন্দরের ডেভেলপমেন্ট প্রোজেক্টেও তাঁদের আগ্রহ রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এর আগের ৭টি বাণিজ্য সম্মেলনে সাড়ে ১৯ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। তারমধ্যে ১৩ লাখ কোটি টাকার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এছাড়াও ৬ লাখ কোটি বিনিয়োগের প্রক্রিয়া চলছে।

    তারপর এবার বাণিজ্য সম্মেলনে প্রায় সাড়ে ৪ লাখ কোটি লগ্নির প্রস্তাব এসেছেন। পাশাপাশি বাণিজ্য সম্মেলনে ২১২টি মৌ স্বাক্ষর হয়েছে। ৫ হাজার লগ্নিকারী এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সামিল হয়েছিলেন ২০ টি দেশের প্রতিনিধিরা।