অসত্য বলছেন সায়ন্তিকা, তোপ সুকান্ত-র

0
266
ASATYA BOLCHHEN SAYANTIKA TOPE SUKANTA R
ASATYA BOLCHHEN SAYANTIKA TOPE SUKANTA R
তাঁকেই শুধু চিঠি দিয়ে রাজভবনে শপথের আমন্ত্রণ জানানো হয়েছে বলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে কার্যত অভিনেত্রীকে তুলোধনা করেছেন সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন রাজভবন যেতে নয়, মিথ্যা বলাকে ভয় করুন সায়ন্তিকা।
রাজ্যপাল নব নির্বাচিত ২ বিধায়ককেই চিঠি পাঠিয়েছেন। ২৬ তারিখে রাজভবনের তরফে দেওয়া সেই চিঠি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান সম্পর্কে এমন ডাহা মিথ্যা এবং অসম্মানজনক মন্তব্য তো লজ্জা হওয়া উচিত। শেষে তিনি লিখেছেন তৃণমূলের অবশ্য এটাই বড় যোগ্যতা। এর আগে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্না থেকে বরানগর থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শ্লীলতাহানির ভয়ে রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। তাঁর দাবি ছিল ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে শপথের আমন্ত্রণ জানায়নি রাজভবন। শুধু তাঁকেই রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছে ।