অসমে ৮ জন সিএএ-তে আবেদন করেছেন : হিমন্ত 

0
162
8 people have applied for CAA in Assam Himanta
8 people have applied for CAA in Assam Himanta

চার মাস সিএএ চালু হয়ে গেলেও অসমে নাগরিকত্বের জন্য মাত্র আট জন আবেদন করেছেন।এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তিনি অনেক লোকের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন।

তাঁরা জানিয়েছেন যে, তাঁরা তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত। তবে প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন। এটা অসমের মানুষের কাছে সাধারণ অনুভূতি।অসমের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যারা ২০১৫ সালের আগে ভারতে এসেছেন, তাদের নাগরিকত্বের জন্য আবেদনে অগ্রাধিকার পাবেন। তাঁরা যদি আবেদন না করেন, তাদের বিরুদ্ধে মামলা করবেন। আর যারা ২০১৫ সালের পরে এসেছেন, তাদের সরকার নির্বাসিত করবে। তিনি মনে করেন, ৫০ লাখ মানুষ এই আইনের অধীনে নাগরিকত্ব পাবেন। সেখানে আইন চালুর চার মাস পরে মাত্র আট জনে আবেদন করা খুবই অসন্তোষজনক বলে মত রাজনৈতিক মহলের।