নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়লে ইনহেলার নিয়ে এসে সুস্থ করে ফের অত্যাচার করা হয়েছে। এতটাই বেপরোয়া ছিল অভিযুক্তরা। আদালতে সওয়াল করেছেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল। কসবায় ল’কলেজে গন্ধর্ষণকাণ্ডে ৩ অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। অভিযুক্তদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে সরকারি আইনজীবী আরও জানিয়েছেন পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স মিলে যাচ্ছে। জামিনের আবেদন না করলেও মনোজিতের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় এটিকে ধর্ষণের ঘটনা মানতে নারাজ।
গ্রাম থেকে শহর
News & Much More
