গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports অ্যাতলেতিকোকে হারিয়ে ডার্বি রিয়ালের

    অ্যাতলেতিকোকে হারিয়ে ডার্বি রিয়ালের

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    রদ্রিগোর অসাধারণ গোলে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়ালের সেই দাপট দ্রুতই হারিয়ে যায় আধ ঘণ্টার মধ্যে আলভারেজের গোলে।

    দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ব্রাহিম দিয়াজ।তার দুর্দান্ত এক গোলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে রইল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর চোখধাঁধানো গোলে ৪ মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে অসাধারণ এক গোলে অ্যাতলেতিকোকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মরক্কোন উইঙ্গার ব্রাহিম দিয়াজের গোলে ভর করেই মাদ্রিদ ডার্বিতে জয় পায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।রিয়াল বেতিসের বিপক্ষে হারের ধাক্কা সামলে ম্যাচের চতুর্থ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। ঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো বল ধরে দ্রুতই আতলেতিকো বক্সে ঢুকে যান ব্রাজিলিয়ান রদ্রিগো। দুই ডিফেন্ডারকে অকেজো রেখে বাঁ পায়ের শট দূরের পোস্ট লক্ষ্য করে। যা আটকানোর কোনো সুযোগই ছিল না আতলেতিকো গোলকিপার ইয়ান ও’ব্লাকের। চ্যাম্পিয়নস লিগে এটি রদ্রিগোর ২৫তম গোল, ব্রাজিলিয়ানদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ।রদ্রিগোর গোলে এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে অ্যাতলেতিকোর হয়ে দারুণ গোল করে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ।বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে দূরের পোস্টে শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ শুরুর পর রিয়ালের খেলায় গতি কমে যায়।বিপরীতে অ্যাতলেতিকো মাদ্রিদকে বেশি উজ্জীবিত মনে হলেও ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফারলাঁ মেন্দির ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে, দুজনকে কাটিয়ে প্রতিপক্ষের পাঁচ জনের মাঝ দিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিয়াজ।

    শেষ পযন্ত ম্যাচে ব্যবধানও গড়ে দিয়েছে এই গোলটিই। আগামী বুধবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাঠে গড়াবে ম্যাচটি।