অ্যান্ড্রয়েডের ডেস্কটপ মোডে উন্নত গুগল ক্রোম

0
81
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গুগল ক্রোমে অ্যাড হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন ডেস্কটপ মোডের উন্নত ভার্সন। ফলে অ্যান্ড্রয়েড ফোনকে বড় পর্দায় কানেক্টেড করলে ইউজাররা এখন থেকে প্রায় কম্পিউটারের মতো অভিজ্ঞতা পাবেন।নতুন এই ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৬ কিউপিআর ওয়ান ভার্সণের পরীক্ষামূলক পর্যায়ে আছে।

এটি বিশেষ করে গুগলের পিক্সেল ফোনে কাজ করবে, যখন ফোনটি কোনো বড় পর্দা বা মনিটরের সঙ্গে কানেক্টেড থাকবে।আগের মতো শুধু স্ক্রিন মিরর না হয়ে এখন অ্যাপগুলো স্বাধীনভাবে একাধিক জানালায় খোলা যাবে। ক্রোমও সে অনুযায়ী পরিবর্তন আনছে। এখন ক্রোম স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন ,কম্পিউটার ভার্সন দেখাবে, যাতে ইউজারকে আর আলাদাভাবে ডেস্কটপ সাইট,নির্বাচন করতে না হয়।নতুন আপডেটে ক্রোমে দেখা যাবে ডেস্কটপের মতো সম্পূর্ণ ট্যাব স্ট্রিপ,যেখানে উপরে থাকবে ট্যাব, পাশে থাকবে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও ক্লোজ বোতাম।এই পরিবর্তনটি আনা হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন উইন্ডোইং এপিআই ব্যবহার করে।এটা ক্রোমকে ডেস্কটপ মোডে আরও আকর্ষণীয় করে তুলেছে।গুগল জানিয়েছে, অনেক ওয়েবসাইট বড় পর্দার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।কিন্তু কিছু ওয়েবসাইট এখনও মোবাইল ভার্সণেই থাকে। এই সমস্যা সমাধানে ক্রোম এখন এমনভাবে আপডেট হচ্ছে,যাতে বড় পর্দায় ব্যবহার করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপ ভার্সণ চালু করে।

ডেমো ভিডিওতে দেখা গেছে, ইউটিউব ডেস্কটপ মোডে নীচের নেভিগেশন বারের পরিবর্তে পাশে ট্যাব দেখাচ্ছে, আর রেডিটের সার্চবার বড় হয়ে ডেস্কটপের মতো পূর্ণ বিন্যাসে প্রদর্শিত হচ্ছে।গুগলের মতে, এই আপডেটের ফলে অ্যান্ড্রয়েড ইউজাররা বড় পর্দায় আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ওয়েব ব্রাউজিং উপভোগ করতে পারবেন।