
অ্যাপোলো হাসপাতালের মহিলা চিকিৎসককে আর জি কর করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়র বিরুদ্ধে। এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে অ্যাপোলো হাসপাতালে।
জানা গিয়েছে, অ্যাপোলো হাসপাতালে আইসিইউ-এর সামনে রোগীর পরিবারের থেকে এই হুমকি পাওয়ার পরই ওই মহিলা চিকিৎসক প্রথমে তাঁর সহকর্মীদের জানান, এরপর হাসপাতাল কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। আইসিইউ-এর সামনে হুমকির অভিযোগ অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত নতুন রোগী ভর্তি করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। তবে হাসপাতালের অন্দরে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। রোগীর পরিজনের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।








