অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ রাজ্যের : স্নেহাশিস 

0
3130
States initiative to bring app cabs under control Snehashis
States initiative to bring app cabs under control Snehashis
অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য পরিবহন দফতর। এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এদিন অ্যাপ ক্যাবের বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের প্রিন্সিপাল সেক্রেটারি থেকেই শুরু করে সমস্ত শীর্ষ আধিকারিক গন। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, অ্যাপ ক্যাবের সংগঠনগুলোর সঙ্গে মালিকপক্ষের এবং অ্যাপ ক্যাবের ড্রাইভারদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া সহ বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে যাত্রীসাথী অ্যাপ-স এর ব্যবস্থা করা হয়েছে তাকে আরও উন্নত করা হচ্ছে। যাদেরকে ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্লক করে দেওয়া হয়েছে বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে জীবন জীবিকার স্বার্থে সেই বিষয়গুলি পুনর্বিবেচনা করে তাদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও দ্রুত আলোচনা হবে বলেও জানান পরিবহন মন্ত্রী  স্নেহাশিস  চক্রবর্তী। পাশাপাশি অ্যাপ ক্যাবের চালকরা যাতে তাদের সঠিক কমিশন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করার ব্যবস্থা করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী।