
নিউটাউনে অ্যাপ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জার্নালিজমের ছাত্রীর। অ্যাপ বাইক চালকের বেপরোযা গতির জন্যই দুর্ঘটনা হয়েছে বলে সূত্রের খবর।
বাইক থেকে ছিটকে পড়ে ঘাড়ের শিরা ছিঁড়ে যায় তরুণীর। সাংবাদিকতার ছাত্রী বছর ২২-র প্রিয়াসী পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চুঁচুড়ার পল্লিশ্রীতে। জানা গিয়েছে সাংবাদিকতার স্নাতকোত্তর পাশ করার পর নিউটাউনের একটি প্রতিষ্ঠানে সামার ইন্টার্নশিপ কোর্স করছিলেন। প্রত্যেকদিন বাড়ি থেকে নিউটাউনে যাতাযাত করতেন প্রিয়াসী। পরিবারের তফরে জানা গিয়েছে শনিবারও দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রথমে ট্রেনের করে হাওড়া এবং সেখান থেকে অ্যাপ বাইকে করে কাজে গিয়েছিলেন। এরপর সন্ধে নাগাদ অচেনা নম্বর থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয়। পরিবারের অভিযোগ অ্যাপ বাইক চালকের বেপরোয়া গতির বলি হয়েছে তাঁদের মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাপ বাইক চালকও।
