
ভোটের আবহে আইএসএফ সমর্থকের বন্ধ করে বোমা বিস্ফোণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে।
জানা গিয়েছে, সোমবার বিকেল নাগাদ হোসেন মির নামে এক আইএসএফ সমর্থকের বন্ধ ঘরে এই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হোসেন শেখ পেশার সূত্রে কলকাতায় থাকেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে এই বিস্ফোরণের পর চাপানউতোর শুরু হয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে। তবে এই বোমা কারা রেখেছে তা জানতে পারা যায়নি। আইএসএফ পঞ্চায়েত সদস্য নিয়ামতুল্লা হালদারের অভিযোগ, হোসেন শেখের বাড়িতে আগেও বোমা বিস্ফোরণ হয়েছিল। শাসকদল ভয় পেয়ে গিয়েছে। তাই ফাঁসানোর জন্য বাইরে থেকে বোমা রেখে গিয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, আইএসএফ বাড়িতে বোমা মজুত করেছিল। নির্বাচনে কাজে লাগাবে বলে।
