
হ্যান্ডহেল্ড সব প্রোডাক্টের জন্য নতুন ফিচার’সহ অপারেটিং সিস্টেম বা আইওএস ১৮.৪ সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে অ্যাপল। ইউজারদের সেগুলো আপডেট করার আহ্বান জানিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি ও ভিশন প্রো এর জন্য এ নতুন সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। অ্যাপল ওয়াচের জন্যও আপডেটটি অল্প সময়ের জন্য পাওয়া যাচ্ছিল তবে পরে তা অ্যাপল বাতিল করেছে।এদিকে প্রতিটি প্রোডাক্টের আপডেটেই নতুন নতুন ফিচার এনেছে অ্যাপল।এসব প্রোডাক্টে নিরাপত্তা আপডেটসহ অন্যান্য বড় সংশোধনও রয়েছে। এসব নতুন ফিচার ব্যবহারকারীরা না চাইলেও ‘যত তাড়াতাড়ি সম্ভব’ এগুলো ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল।আইফোনের জন্য আইওএস ১৮.৪-এ নতুন বিভিন্ন ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি। যার মধ্যে প্রধান হচ্ছে কোম্পানিটির নিজস্ব এআই অ্যাপল ইন্টেলিজেন্স-এর জন্য একটি আপডেট, যেখানে রয়েছে প্রায়োরিটি নোটিফিকেশন, যা এআই ব্যবহার করে গুরুত্বপূর্ণ বিভিন্ন টেক্সট শনাক্ত করতে ও তালিকার উপরের দিকে সেগুলোকে রাখতে সাহায্য করবে।এতে নতুন ইমোজিও অ্যাড করেছে অ্যাপল।
যার মধ্যে রয়েছে চোখের নীচে পুটলিওয়ালা একটি মুখ।পাশাপাশি রয়েছে ফটো অ্যাপে পরিবর্তন ও ডিভাইসের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে অ্যাম্বিয়েন্ট মিউজিক অপশন চালানোর মতো বিকল্পও।
