আইটি কুলিতে পরিণত রাজ্যে তথ্যপ্রযুক্তি কর্মীরা, তোপ সুকান্ত-র

0
158
পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা আইটি কুলিতে পরিণত হয়েছে। অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। বুধবার রাজারহাটে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দাবি করেছেন ৪ হাজার কর্মসংস্থান হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে একেবারেই সহমত নন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন অতীতেও এমন বহু ক্যাম্পাস হয়েছেন। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। একইসঙ্গে কলকাতায় তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্গে অন্যরাজ্যের কর্মীদের বেতনের ফারাকের অভিযোগ করে সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন দেশের মধ্যে সবথেকে কম টাকায় কর্মী পাওয়া যায় এরাজ্যে। হায়দরাবাদে ইনফোসিস কর্মীর মাইনের সঙ্গে কলকাতায় কর্মরত কর্মীর মাইনের ফারাক হয়েছে। তাঁর কথায় এই বৈষম্য দূর করতে হবে।