গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata আইনশৃঙ্খলা ঃ মুখ্যসচিবের সাক্ষাৎ চান শুভেন্দু

    আইনশৃঙ্খলা ঃ মুখ্যসচিবের সাক্ষাৎ চান শুভেন্দু

    0
    119
    MUKHOSACHIBER SAKKHAT CHAN SUVENDU
    MUKHOSACHIBER SAKKHAT CHAN SUVENDU
    রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ-র সঙ্গে দেখা করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    কবে, কখন, কোথায় সেই বৈঠক হবে, তা পন্থের বিবেচনার ওপরেই ছেড়েছেন বিরোধী দলনেতা। একাধিক জেলার উদাহরণ দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশ রাজনৈতিক কারণে হাত গুটিয়ে বসে রয়েছে।
    রাজ্যের উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন শুভেন্দু অইধকারী। যে যে এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে সেখানে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইকে দিয়ে তদন্তেরও দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। একটি এলাকার কথা উল্লেখ করে শুভেন্দু অদিকারী রাজ্যপালকে ওই এলাকা পরিদর্শনের আবেদন জানিয়েছেন। মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তাঁর নেতৃত্বে বিজেপির ৫ জন বিধায়ক দেখা করতে চান মুখ্যসচিবের সঙ্গে। পাশাপাশি আবাস যোজনায় দিকে দিকে বিক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারী স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি তুলেছেন।