
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির উল্লেখ করে যথাযথ ব্যবস্থা নেওয়া আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। পরে হাইকোর্টের হস্তক্ষেপে রবিবার শুভেন্দু অধিকারী আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজভবনে আক্রান্তদের সঙ্গে কথাও হয় সিভি আনন্দ বোসের। সেদিনই রাজভবনে কর্মরত পুলিশকর্মীদের বদলির কথা বলেছিলেন। এরপরেই রাজভবনের তরফে এই চিঠি।
