
ভোট গণনার দিন গণনা কেন্দ্রে আইপ্যাক ও পুলিশ নোংরামি করলে গণধোলাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি মরণ-বাঁচন লড়াই করবে। শুভেন্দু অধিকারীর মন্তব্য, সন্দেশখালিতে ৬ বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁদের তদন্তে স্থগিতাদেশ জারি করা হয়েছে। একইসঙ্গে শুভেন্দুর আরও মন্তব্য, ডাক্তার প্রণত টুডুর মতো একজন জনজাতি জনগোষ্ঠীর কৃতী ডাক্তারকে গড়বেতার খড়কুসমাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অনুগামী প্রকাশ্যে মেরেছে। মাথা ফাটিয়েছে। তার পর পুলিশ ডাক্তার প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছেন,বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই আদালত মামলায় স্থগিতাদেশ দেওয়া সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
