আইফোন : অভিযোগের অবশেষে সমাধান

0
174
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আইফোনে অ্যাপলের তৈরি এয়ারপড ও অ্যাপল ওয়াচের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের ইয়ারফোন ও স্মার্টওয়াচ ব্যবহার করতে হলে এখন পর্যন্ত ব্লুটুথ সেটিংসে গিয়ে একাধিক ধাপ অনুসরণ করতে হয়। এতে অনেক সময় ঝামেলায় পড়েন ইউজাররা।

তবে এ পরিস্থিতি বদলানোর আভাস মিলেছে অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেটে ।ডেভেলপার ও পরীক্ষামূলক ভার্সন ইউজারদের জন্য সম্প্রতি লঞ্চ হওয়া আইওএস ২৬.৩ ভার্সণের কোড বিশ্লেষণে দেখা গেছে, আইফোনের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের ইয়ারফোন ও স্মার্টওয়াচ যুক্ত করার প্রক্রিয়া ভবিষ্যতে আরও সহজ করতে পারে অ্যাপল। এক রিপোর্টে বলা হয়েছে, আইওএস ২৬.৩ ভার্সণের কোডে অ্যাপলের নিজস্ব নয় এমন ডিভাইসের জন্য নতুন একটি পেয়ারিং ব্যবস্থা চালুর তথ্য পাওয়া গেছে।এই ব্যবস্থার মাধ্যমে আইফোন ও আইপ্যাডে তৃতীয় পক্ষের ব্লুটুথ অ্যাকসেসরিজ শনাক্ত ও সংযুক্ত করার ধাপ আগের তুলনায় সহজ হবে। ফলে এয়ারপড বা অ্যাপল ওয়াচের মতো করেই অন্য ব্র্যান্ডের পণ্য আইফোনের সঙ্গে যুক্ত করা যাবে। এদিকে বর্তমানে অ্যাপল অভ্যন্তরীণভাবে প্রক্সিমিটি পেয়ারিং নামে একটি সুবিধা নিয়ে কাজ করছে।

এই সুবিধা চালু হলে আইফোনের উপযোগী অন্য প্রতিষ্ঠানের তৈরি ইয়ারফোন বা স্মার্টওয়াচ আইফোনের কাছাকাছি আনলেই পর্দায় একটি নোটিফিকেশন ভেসে উঠবে। সেই নোটিফিকেশন থেকেই এক ক্লিকে ডিভাইসটি যুক্ত করা যাবে। এতে ব্লুটুথ সেটিংসে প্রবেশ করার প্রয়োজন থাকবে না।সহজ পেয়ারিংয়ের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি স্মার্টওয়াচের নোটিফিকেশন ব্যবস্থাতেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে আইওএস ২৬.৩ ভার্সণে।