আইফোন : আইওএস আপডেটে বিপাকে

0
161
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আইওএস ১৮.৩ ভার্শণ আপডেটের পর বিপাকে পড়েছেন আইফোন ইউজাররা।২৭ জানুয়ারি এই নতুন ভার্শণটি লঞ্চ করা হয়,যা একাধিক নিরাপত্তা ত্রুটি সমাধান এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধার উন্নয়ন করেছে।

অ্যাপল ইউজারদের সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য দ্রুত এই আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে। তবে, আপডেট করার পর বেশ কিছু ইউজার জানিয়েছেন, তাদের আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এক ইউজার সোশ্যাল মিডিয়া এক্সে অভিযোগ করেছেন, আইওএস ১৮.৩ ভার্শণ ইনস্টল করার পর তার আইফোনের ব্যাটারির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অন্য এক ইউজার জানিয়েছেন, আগের ভার্শণে নিরাপত্তা ত্রুটির কারণে তারা আইওএস ১৮.৩ ব্যবহার করতে বাধ্য হয়েছেন, তবে এখন ব্যাটারির চার্জ দ্রুত শেষ হচ্ছে।এ বিষয়ে অ্যাপল এখনও কোনো মন্তব্য করেনি,তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপডেট ইনস্টল করার পর প্রথম কয়েকদিন ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া স্বাভাবিক ঘটনা।এছাড়া, আইওএস ১৮.৩ ভার্শণ আপডেটের পর অনেক ইউজার জানিয়েছেন যে, অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধাটি এখন অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে, যা আগে ম্যানুয়ালি সক্রিয় করতে হতো।

এর ফলে, আগ্রহীরা আগে শুধুমাত্র এই সুবিধা ব্যবহার করতেন, কিন্তু আপডেটের পর এটি সক্রিয় হওয়ায় কিছু ইউজার অস্বস্তি প্রকাশ করেছেন।