গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk আইসক্রিমের ফ্রিজে নগ্ন দেহ 

    আইসক্রিমের ফ্রিজে নগ্ন দেহ 

    0
    308
    Naked body in ice cream fridge
    Naked body in ice cream fridge
    নামি সংস্থার কোম্পানির আইসক্রিমের ফ্রিজে এক ব্যক্তির নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বাচামারি এলাকায়।
    তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত ওই ব্যক্তি বছর ৪০-র মৃণালকান্তি বসু। ৬-৭ বছর ধরে মৃণালকান্তি ওই গোডাউনের আইসক্রিমের গাড়িরই চালক ছিলেন। সোমবার সকালে কোম্পানির এক কর্মী মণালের খোঁজ করা শুরু করেন। সারা কোম্পানি খুঁজে তাঁকে পাওয়া যায় না। এরপর প্রয়োজনেই গোডাউনের এক কর্মী আইসক্রিম রাখার ফ্রিজ খোলেন। শিউরে ওঠেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানা।