আইসিইউতে ভর্তি সন্দীপ ‘ঘনিষ্ঠ’ দেবাশিস

0
225
Sandeep Ghanishtha Debashis admitted to ICU
Sandeep Ghanishtha Debashis admitted to ICU
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আর জি কর-এর প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আর জি করের ফরেন্সিক বিভাগের শিক্ষক দেবাশিস সোম। রবিবার বাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অবনতির কারণে কিডনিতে প্রভাব পড়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি রয়েছে। তাঁর বিপি, পালস কিছুই পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ারের যিনি চিকিৎসক রয়েছেন তাঁর তত্ত্বাবধানে রয়েছেন বলে খবর। আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই তদন্তেই সিবিআইয়ের আতশকাচের নীচে ছিলেন দেবাশিস। ২৬ অগাস্ট তাঁর কেষ্টপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা তল্লাশি অভিযান শেষে তাঁকে নিয়ে নিজাম প্যালেসে গিয়েছিল সিবিআই।