আওয়ামী লীগ নিষিদ্ধ ও রেজিস্ট্রেশন বাতিল করতে মামলা

0
219
Lawsuit to ban and cancel registration of Awami League
Lawsuit to ban and cancel registration of Awami League

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও রেজিস্ট্রেশন বাতিল করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।বাংলাদেশের মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেছেন।

 এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ চাওয়া হয়েছে একই রিটে দেশ সংস্কারের লক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচারকৃত ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া কর্মকর্তাদের বদলি করতে বলা হয়েছে।রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেছেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।প্রসঙ্গত, টানা প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়। সেদিনই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির বেশির ভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের কেউ কেউ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েও গেছেন।