আকাঙ্খা মোড়ে আবাসনে আগুন-আতঙ্ক

0
238
newtown e bohu tol e aagun
newtown e bohu tol e aagun

নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবাসনে আটকে পড়েন ২০ থেকে ২২ জন আবাসিক। খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছয় দমকল। তড়িঘড়ি ফ্ল্যাটের বাসিন্দাদের নামিয়ে আনা হয়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এক জনকে। দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে বা কেবলের কিছু ফল্টের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার খবরে এলাকায় গিয়েছেন রাজরহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।