আক্রান্ত ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন

0
193
akranto denmark er prodhan montri
akranto denmark er prodhan montri
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর পর এবার আক্রান্ত হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিকসেন। হামলাকারীকে গ্রেফতার করেছে কোপেনহাগেন পুলিশ।

শনিবার রাজধানী কোপেনহাগেনের রাস্তায় হঠাত্ ফ্রেডরিকসেনের উপর চড়াও হয়েছে হামলাকারী। পুলিশ সূত্রের খবর, তিনি ইউরোপীয় পার্লামেন্টের আসন্ন নির্বাচনে তাঁর দল সোশ্যাল ডেমোক্র‌্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের নির্বাচনী প্রচারে অংশ নিতে যাচ্ছিলেন। হঠাত্ই ওই ব্যক্তি তাঁকে আক্রমণ চালিয়েছে। দ্রুত হামলাকারীকে নিরস্ত করেন ফ্রেডরিকসেনের নিরাপত্তারক্ষীরা। কোপেনহাগেন পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেযে। প্রসঙ্গত, গত ১৫ মে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করেছিলেন এক আততায়ী। তাঁর দেহে চারটি বুলেট আঘাত করেছিল। তবে প্রাণে বেঁচে গিয়েছেন ফিকো।