আখতার আলির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

0
101

আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগ তোলা সেই আখতার আলির বিরুদ্ধেই এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। শুক্রবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি। অসুস্থ, নার্সিংহোমে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন।