আগামী কয়েকদিন টানা বৃষ্টি গোটা রাজ্যে 

0
141
Continuous rain in the state for the next few days
Continuous rain in the state for the next few days
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। এমনটাই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার, মাঝে মাঝে বইছে দমকা হাওয়াও।
শুক্রবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শহরে। শনিবার ও রবিবার বাড়তে পারে বৃষ্টি । হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্তত সাত জেলায়। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী ৪৮ ঘন্টায়। একই সঙ্গে উত্তরে ধস নামার আশঙ্কাও রয়েছে।