আগামী বছর দিঘায় রথযাত্রা : মুখ্যমন্ত্রী

0
202
Rath Yatra to Digha next year Chief Minister
Rath Yatra to Digha next year Chief Minister

আগামী বছর দিঘার জগন্নাথ মন্দিরে মহা সমারোহে ধূমধামের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হবে। ইসকনে রথযাত্রা উৎসবের সূচনায় গিয়ে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন পুরীর অনুকরণে দিঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা দূর্গাপুজোর পরই উদ্বোধন হয়ে যাবে। ওই মন্দিরের কিছু কাজ বাকি আছে। খুব শীঘ্রই তা সেরে ফেলার কাজ চলছে। আর তারপরের বছর রথযাত্রায় দিঘায় প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে রথে চাপিয়ে মহা সমারোহে দিঘায় রথযাত্রা হবে। ইসকনে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছেন, আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে হচ্ছে। সেই মন্দির উদ্বোধন করার সুযোগ করে দিয়েছেন তাকে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি মন্দির উদ্বোধনের দিন সকলকে সেখানে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।